বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

শুক্রবার (০৩ জুলাই) বেলা ২টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

 

Manual8 Ad Code

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শিশিমন দাসের ছেলে সুদেব দাস (৪৫) ও বাহুবল উপজেলার কল্যানপুর গ্রামের বিমল পালের ছেলে পিযুষ পাল (২৮)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বানিয়াচং থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে কালারডুবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে অটোরিকশারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা আরও ৪ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

 

Manual7 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত দু’জনের মরদেহ হবিগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code