নবীগঞ্জে মোট করোনা আক্রান্ত ৭৬ জন

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

নবীগঞ্জে মোট করোনা আক্রান্ত ৭৬ জন

Manual4 Ad Code

নবীগঞ্জ  প্রতিনিধি:  নবীগঞ্জ উপজেলায় সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী ও গৃহবধূ সহ ০৫ জন করোনা সনাক্ত হয়েছেন। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে।

শনিবার (০৪ জুলাই) বিকাল ০২ টায় আসা রির্পোটে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেন।

Manual7 Ad Code

নতুন ০৫ জন করোনা আক্রান্ত রোগী হলেন, নবীগঞ্জের শিবপাশা পৌর এলাকার সাংস্কৃতিক কর্মী বিন্দু সূত্রধর (৫২) ও এনামুল হক(৫৫), মধ্য বাজারের ব্যবসায়ী মৃদুল রায় (৩৫), ডাক বাংলা রোডের গৃহবধূ রওশন আরা (৪০) ও বানিয়াচং উপজেলার জুবায়ের আহমেদ অসীম (৩৩)।

Manual6 Ad Code

এব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ  কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৮৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৭৫০ টি। আজ নতুন ০৫ জন  সহ সর্বমোট ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৬৭৪ টি রিপোর্ট নেগেটিভ।

আক্রান্ত ৫ জনকে নিজের বাসায় আইসুলেশনে  থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে।  আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ২৫ জন সুস্থ হয়ে উঠেছেন ।

Manual8 Ad Code

বিথী

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code