মৌলভীবাজার থেকে বিদেশী এয়ারগান ও কার্তুজ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

মৌলভীবাজার থেকে বিদেশী এয়ারগান ও কার্তুজ উদ্ধার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এয়ারগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual6 Ad Code

রোববার (০৫ জুলাই) বিকেল পৌণে ৪টার দিকে সদর থানাধীন চাঁদনীঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্রটি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সদর থানাধীন এলাকা থেকে ১টি বিদেশী এয়ারগান ও ১৮টি এয়ারগানের কার্তুজ উদ্ধার ও জব্দ করে।

 

উদ্ধারকৃত আলামত জিডি মূলে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলের জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code