সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জে নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
রোববার (০৫ জুলাই) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার জেলায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ১৭ জন, মাধবপুর উপজেলার ৯ জন, নবীগঞ্জের ৭ জন, চুনারুঘাটের ৬ জন, বানিয়াচংয়ের ৫ জন এবং বাহুবল উপজেলার ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০৪ জনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন এবং সুস্থ হয়েছেন ২৯৮ জন।
Design and developed by ওয়েব হোম বিডি