কুলাউড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০

কুলাউড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা

Manual7 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মুন্নি আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী নাহিম মিয়া লাপাত্তা রয়েছেন।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে কুলাউড়া গ্রাম এলাকা থেকে গৃহবধূ মুন্নির লাশ উদ্ধার করে পুলিশ। মুন্নির স্বামী নাহিম মিয়া কুলাউড়ার এক কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ও থানার এসআই রফিকুল ইসলাম।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিম মিয়া তার স্ত্রী মুন্নিকে নিয়ে কুলাউড়া গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাঁদের বাসার দরজা না খোলায় বাসার অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে তারা কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে গৃহবধূ মুন্নির লাশ উদ্ধার করে।

Manual8 Ad Code

 

পুলিশ বলছে, বাসায় মুন্নির স্বামী নাহিম মিয়াকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন।

 

কুলাউড়া থানার ওসি জানান, গৃহবধূ মুন্নির লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে সে মারা গেছে ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code