সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
শ্রীমঙ্গল সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যসহ আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে আছেন শ্রীমঙ্গল থানার একজন কনস্টেবল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য সহকারী।
নতুন এই ৮ জন নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। তাদের মধ্যে ৫৫ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হেসেন চৌধুরী বলেন, শুক্রবার (১০ জুলাই) রাতে ঢাকার ল্যাব থেকে এই ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ ও ৮ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
Design and developed by ওয়েব হোম বিডি