মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Manual2 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় ইমন মিয়া (৩০) ও জান্নাত (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Manual5 Ad Code

 

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

Manual2 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের মাধবপুরে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইমন নিহত হন। গুরুতর আহতাবস্থায় জান্নাতকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

 

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী। তাদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গেছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code