প্রতারক সাহেদের খোঁজে মৌলভীবাজারে পুলিশের অভিযান

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২০

প্রতারক সাহেদের খোঁজে মৌলভীবাজারে পুলিশের অভিযান

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যেতে পারেন এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ।

Manual6 Ad Code

 

সোমবার (১৩ জুলাই) বিকেল থেকে পুলিশি তৎপরতা শুরু হয়। শমশেরনগর চৌমুহনা থেকে ভারতের ত্রিপুরাগামী সড়কের মুখে পুলিশ যানবাহনে তল্লাশি চালায়।

 

Manual8 Ad Code

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক।

 

Manual3 Ad Code

তিনি বলেন, যতটুকু জেনেছি, পুলিশ সাহেদের ফোন নম্বর ট্রেক করে জানতে পারে সে মৌলভীবাজারের কুলাউড়া এলাকার কোথাও রয়েছে। সে চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে এমনট ধারণা করা হচ্ছে। এ উপজেলার শমশেরনগর হয়ে আরও একটি পথে চাতলাপুর সীমান্তে যাওয়া যায়। আমরা চেকপোস্ট বসিয়েছি। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনও কিছু আমরা পাইনি।

 

আরও পড়ুন » আলোচিত প্রতারক সেই সাহেদের দ্বিতীয় বিয়ে সিলেটে!

 

তিনি জানান, চাতলাপুর সীমান্ত দিয়ে সে ঢোকার চেষ্টা করবে এমন সংবাদের ভিত্তিতে আমাদের তল্লাশি অব্যাহত রয়েছে।

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শ্রীমঙ্গলের কয়েকটি স্থানে অভিযান চালিয়েছি। সবকটি সীমান্তবর্তী চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে। জেলার সব রিসোর্ট, হোটেল মোটেলেও বাড়ানো হয়েছে নজরদারি।

 

Manual5 Ad Code

প্রসঙ্গত, তিন কোটি ৬৮ লাখ টাকা জালিয়াতির পৃথক দুই মামলায় সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code