কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৭০) মৃত্যু হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে।

 

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, সোমবার (১৩ জুলাই) রাতে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হন ওই ব্যক্তি। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার জানাজা শেষে ওই ব্যক্তির লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নিহতের পরিবার জানায়, তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। একবার তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

Manual8 Ad Code

 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code