চুনারুঘাটে নানা বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেলো শিশুর

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০

চুনারুঘাটে নানা বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেলো শিশুর

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ইভা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ইভা আক্তার জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের আল আমিন মিয়ার মেয়ে।

 

Manual1 Ad Code

রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার পানছড়ি আশ্রয়ণ প্রকল্পের পাশের পুকুর থেকে ইভার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

Manual1 Ad Code

 

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, মায়ের সঙ্গে পানছড়ি আশ্রয়ণ প্রকল্প কালীনগর এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে ইভা। রোববার রাতে খেলাধুলার একপর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায় সে। পরে খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইভার মরদেহ উদ্ধার করে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code