ভারতে গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির দু’জন বড়লেখার

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২০

ভারতে গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির দু’জন বড়লেখার

Manual5 Ad Code

মেীলভীবাজার প্রতিনিধি : ভারতের করিমগঞ্জে গণপিটুতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। বাকি একজনের পরিচয় এখনও মেলেনি।

 

Manual1 Ad Code

সোমবার (২০ জুলাই) রাতে ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ এ তথ‌্য নিশ্চিত করেন।

 

নিহতরা হলেন- উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে নুনু মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল মানিকের ছেলে জুয়েল আহমদ (২৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তারা পেশায় অটোরিকশাচালক।

 

Manual2 Ad Code

সোমবার রাতে তাদের পরিচয় নিশ্চিত করেছেন উপজেলার তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস।

 

তিনি বলেন, নিহত তিনজনের মধ্যে দুইজনের বাড়ি তালিমপুর ইউপির কাঞ্চনপুর এলাকায়। আমি তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা দুইজন গত শুক্রবার জুড়ীতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে সোমবার সকালে জুড়ী থানা পুলিশ আমাকে জানায় যে তারা ভারতে খুন হয়েছেন। পরে নিহতদের ব্যাপারে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি তাদের বাড়ি তালিমপুর ইউনিয়নে।

 

Manual5 Ad Code

নিহত জুয়েল মিয়ার বড় ভাই রুবেল মিয়া বলেন, গত শুক্রবার (১৭ জুলাই) এক ব্যক্তি তাদের বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে জানতে পেরেছি তারা ভারতে গিয়ে খুন হয়েছেন। তবে তারা কেন আর কী কারণে ভারতে গেলেন সে ব্যাপারে কিছুই জানি না আমরা।

 

Manual3 Ad Code

এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ সোমবার রাতে বলেন, ভারতে তিন জন বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। এর মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি বড়লেখায় উপজেলায়। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের দেশে আনার জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।

 

এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, নিহত বাংলাদেশিরা শনিবার (১৮ জুলাই) রাতে সীমান্ত পেরিয়ে করিমগঞ্জের পাথরকান্দি অঞ্চলে বগরিজান চা-বাগানে এলাকায় যান। এ সময় স্থানীয় লোকজন গরুচোর সন্দেহে তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে মারধর শুরু হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code