সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০
নিহত কামাল মিয়া
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : বাজার থেকে ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে নেয়া পর তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় উপজেলার শিবগঞ্জ বাজার থেকে ফেরার পথে তাকে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত।
নিহত কামাল মিয়া বানিয়াচং উপজেলার বরইউরি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও হলদারপুর গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় কামাল মিয়া ব্যাক্তিগত কাজে উপজেলার শিবগঞ্জ বাজারে আসেন। সেখান থেকে ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা একদল দূর্বৃত্ব তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
ওসি জানান, চারজন শিশু এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। তবে, তারা কাউকেই চিনতে পারেনি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
তিনি বলেন, বছর খানেক আগে কামাল মিয়া এক চাচাতো ভাইকে খুন করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় একটি হত্যা মামলাও রয়েছে। ধারণা করা হচ্ছে ওই মামলার আসামীরাই এ ঘটনাটি ঘটাতে পারে।
Design and developed by ওয়েব হোম বিডি