শ্রীমঙ্গলে চা-বাগান থেকে নুরুলের লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০

শ্রীমঙ্গলে চা-বাগান থেকে নুরুলের লাশ উদ্ধার

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আমরাইল ছড়া চা বাগান থেকে মো. নুরুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

Manual6 Ad Code

শুক্রবার (২৪ জুলাই) সকালে চা বাগানের ৩নং সেকশনে লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Manual8 Ad Code

 

মৃত নুরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেলতলী গ্রামের বাসিন্দা, পেশায় তিনি একজন কৃষক।

 

নুরুল ইসলামের পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতেও তিনি ফোনে পরিবারের লোকজনের সাথে কথা বলেন। বাড়ি ফিরতে দেরী হওয়ায় রাত ২টার দিকে নুরুল ইসলামের ছেলে তার সাথে ফোনে কথা বলেন। এসময় তিনি একটু পর বাড়ি আসছেন বলে জানিয়েছিলেন। পরে আর তাকে ফোনে পাওয়া যায় নি।

Manual4 Ad Code

 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code