লাখ টাকা জরিমানা জেনেও মাধবপুরের জনতার মুখে নেই মাস্ক

প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

লাখ টাকা জরিমানা জেনেও মাধবপুরের জনতার মুখে নেই মাস্ক

Manual4 Ad Code
মাস্ক না পড়েই হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাদের ঘুরাফেরা দৃশ্য।

মাধবপুর থেকে ফিরে- এম. এ কাদের : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও সামাজিক দূরত্বের পাশাপাশি মাস্ক ব্যবহারের জোর দেওয়া হচ্ছে। আর মাস্ক না পরে কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গুনতে হবে জরিমানা। স্বাস্থ্য অধিদপ্তরের এক ঘোষণায় এ কথা বলা হয়েছে। এতে সই করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

 

নতুন এই ঘোষণার কারণে মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করলে ব্যক্তিকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা করা যাবে। অবশ্য ঘোষণায় এই আইন জেলা প্রশাসক ও যথাযথ কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর একটি নির্দেশনা জারি করে। সেই নির্দেশনায় এই পরিবর্তনগুলো যুক্ত করা হয়েছে।

মাস্ক না পড়েই হাট-বাজারগুলো ক্রেতাদের ঘুরাফেরা দৃশ্য।

 

ঘোষণায় বলা হয়েছে, আইন অমান্যকারীদে সংক্রমণ আইনের ২৪ (১,২), ২৫(১ এর ক,খ) এবং ২৫ (২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

জেলা প্রশাসক বা যথাযথ কর্তৃপক্ষ যদি মনে করেন, সংক্রমণ আইনের ২৪ (১, ২) ধারায় অপরাধ সংঘটন করলে সর্বোচ্চ সাজা ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা।

Manual8 Ad Code

 

এ ছাড়া নির্দেশনায় রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।

 

কিন্তু লক্ষ করে দেখা গেছে, তার কোনটাকেই পাত্তা দিচ্ছেনা হবিগঞ্জের মাধবপুর উপজেলার জনসাধারণ।

Manual8 Ad Code

 

মাধবপুর উপজেলার বাজার ঘুরে দেখা যায়, শতভাগ মানুষের মধ্যে ৯০ শতাংশ  মানুষ মাস্ক পরা থেকে বিরত রয়েছে। এতে করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

Manual8 Ad Code

 

মাধবপুর বাজারের অধিকাংশ  ব্যবসায়ীমহল ও ক্রেতারাও মাস্ক ব্যবহার না করে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আশ্চর্য জনক বিষয় হলো, স্বাস্থ্যসেবায় যারা ব্যবসা (ফার্মেসী) করছে তারাও মাস্ক ব্যবহার গুরুত্বপূর্ণ মনেই করছেনা বললেই চলে।

 

এছাড়া কাঁচা বাজার, মাছ বাজার, শপিং মহল, বেসরকারি হাসপাতালসহ সকল জায়গায়ই একই অবস্হায় চলছে দৈনন্দিন চলাচল।

Manual7 Ad Code

 

সচেতন মহলে এমন প্রশ্নের হিরিক জমে উঠেছে, মাধবপুরের প্রশাসনের কর্মকর্তাদের নজরে কি, তা পরে না? নাকি তারা দেখেও না দেখার বান করে আছেন। প্রশ্ন সচেতন মহলের।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code