সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বাসিন্দা।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল তিনটায় সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল হক জানান, রাত আটটায় শামসুদ্দিন হাসপাতাল থেকে টেলিফোনে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। পরে স্থানিয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়।
তিনি বলেন, গত ২৬ জুলাই করোনা পজেটিভ হয়ে সিলেটের শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তি মারা যান। পরে স্বাস্থ্যবিধি মেনে ওইদিন রাতে মরহুমের দাফন সম্পন্ন হয়।
Design and developed by ওয়েব হোম বিডি