সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩৭ পিস ইয়াবাসহ চার জন ও ১০ বোতল ফেন্সিডিলসহ এক জন গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
তিনি জানান, হবিগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে মাদকসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
পুলিশ সুপার বলেন, আপনার সন্তান কোথায় যায়, কাদের সংস্পর্শে আছে লক্ষ্য রাখুন। আপনার সন্তান আপনার ভবিষ্যত। মাদককে না বলুন। পুলিশকে সহায়তা করুন।
Design and developed by ওয়েব হোম বিডি