সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ২০ জুলাই আজমিরীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন। তিনি বলেন, এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার একটি শোকবার্তা প্রকাশ করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি