বড়লেখায় সাপের ছোঁবলে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২০

বড়লেখায় সাপের ছোঁবলে কলেজছাত্রের মৃত্যু

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোঁবলে কলেজছাত্র মো. সাইফুর রহমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুর রহমান বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি সিলেট পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।

 

বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় সাপ মো. সাইফুর রহমানকে ছোঁবল মেরেছে বলে ধারণা করা হচ্ছে।

Manual2 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুর রহমান পরিবারের সাথে সিলেটে থাকেন। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার তিনি বাড়িতে যান। রাতে তিনি একা ঘরের মেঝেতে শুছি ছিলেন। শুক্রবার (৩০ জুলাই) বিকেল পর্যন্ত তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। কোমরের পাশে সাপে কাটার দাগ রয়েছে।

 

শুক্রবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ণি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের কামড়ে সাইফুরের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, প্রাথমিকভাবে সাপে কেটেছে বলে মনে হচ্ছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code