নানা বাড়ি যাওয়ার পথে নবীগঞ্জে নৌকা ডুবে ২ শিশুকন্যার মৃত্যু

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০

নানা বাড়ি যাওয়ার পথে নবীগঞ্জে নৌকা ডুবে ২ শিশুকন্যার মৃত্যু

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : নানা বাড়ি যাওয়ার পথে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নৌকা ডুবে দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে। শনিবার (০১ আগস্ট) বিকেলে নবীগঞ্জ সদর ইউনিয়নের তিমিরপুরের গজারিয়া বিলে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

নিহত দুই শিশুরা হলো- নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি আক্তার (১০) ও একই গ্রামের সালাম মিয়ার মেয়ে মনি আক্তার (১০)।

 

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী তাদের নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি নৌকায় উঠে। তাদের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটারের একটি বিল পাড়ি দিয়ে নানার বাড়ি যেতে রওনা দেয় সবাই। পথিমধ্যে নৌকা থেকে পড়ে যায় পপি ও মনি।

Manual3 Ad Code

 

এসময় একজন জেলে পপি’র ছোট ভাইকে পানির ওপর দেখতে পান। এসময় সে জানায় তার বোন পপি ও চাচাতো বোন মনি নৌকা থেকে পানিতে পড়েছে। পরে স্থানীয়রা পপি ও মনিকে অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন বলে জানান।

 

Manual7 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে কয়েকজন মিলে নৌকা দিয়ে হাওরে ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code