সিলেট আদালতে চালু হলো ডিজিটাল ওকালতনামা

প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

সিলেট আদালতে চালু হলো ডিজিটাল ওকালতনামা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : এখন থেকে সিলেট আদালতে দেওয়া যাবে ডিজিটাল ওকালতনামা, বেইলবন্ড। ডিজিটাল পদ্ধতিতে এ কাজ করার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ২ টায় হলে সিলেট জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ওকালতনামা, ডিজিটাল বেইলবন্ড কাজের জন্য হেল্পডেক্স কাউন্টারের উদ্বোধন করা হয়।

Manual7 Ad Code

 

ডিজিটাল এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান।

 

Manual2 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম এডভোকেট।

 

সমিতির যুগ্ম সম্পাদক-১ মো. হুমায়ুন রশীদ (সোয়েব) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাসুদুর রহমান খান (মুন্না) এডভোকেট এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আহমদ, সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী (মিন্টু) এডভোকেট, সাবেক পি.পি. এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মো. মিছবাহ উদ্দিন সিরাজ এডভোকেট, পি.পি. মো. নিজাম উদ্দিন এডভোকেট, জি.পি. মো. রাজ উদ্দিন এডভোকেট, সমিতির সাবেক সভাপতি আব্দুল খালিক এডভোকেট, এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম এডভোকেট, দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী এডভোকেট, সাবেক পি.পি. নুরুল হক এডভোকেট, আব্দুল গফফার এডভোকেট, সাবেক সভাপতি মোহাম্মদ লালা এডভোকেট, এ.কে.এম. শমিউল আলম এডভোকেট।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন এডভোকেট, সহ-সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এডভোকেট ও রেদওয়ানুল ইসলাম এডভোকেট প্রমুখ।

 

অনুষ্ঠানের সমিতির ৫ (পাঁচ) শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

প্রধান অতিথি জেলা ও দায়রা জজ জনাব মো. বজলুর রহমান বলেন, আজ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতি বর্তমান ডিজিটালাইজেশন বিশ্বের সাথে সেতুবন্ধন তৈরি করলো। বাংলাদেশের সম্ভবত বিভাগীয় শহরের বারের মধ্যে এটিই প্রথম ডিজিটালাইজেশন। আমি উক্ত ডিজিটালাইজেশন এবং সিলেট জেলা আইনজীবী সমিতির উত্তরোত্তর সফলতা ও অগ্রসরতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code