সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের হাওরের একটি ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, সকালে ওই হাওরে একটি লাশ দেখতে পান হাওরে কাজ করতে যাওয়া ঐ এলাকার স্থানীয় গ্রামবাসী। তাৎক্ষনিক বিষয়টি তারা ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করেন। পরে এবিষয়টি চেয়ারম্যান থানাকে অবগত করেন।
বানিয়াচং থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) প্রজিত কুমার দাস’র নেতৃত্বে এসআই ফিরুজ আল-মামুন, এসআই আব্দু সাত্তারসহ একদল পুলিশ সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে লাশটি উদ্ধার করেন।
এসআই ফিরুজ আল-মামুন লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ডিএন টেস্টের আলামত সংগ্রহ করেন। ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ওসি তদন্ত প্রজিত কুমার দাস জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি