মৌলভীবাজারে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিললো মাটির নিচে

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

মৌলভীবাজারে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিললো মাটির নিচে

Manual2 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নিখোঁজের চারদিন পর আব্দুল মনাফ নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাড়ির পাশ থেকে একটি গর্তের ভিতর মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মনাফ দোকান থেকে বাড়িতে ফিরে না গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরেরদিন রোববার বড়ভাই আজির উদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

 

অপহরণের অভিযোগ করলে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নিহত মনাফের চাচাতো ভাই চান মিয়া, শাহিদ মিয়া, ফজলু মিয়া এবং ফজলু মিয়ার ছেলে ফয়েজ মিয়াকে আটক করে পুলিশ। পরে থানায় নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। তারা ব্যবসায়ী আব্দুল মনাফকে হত্যা পর মাটি চাপা দেবার বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ তাদের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করে।

 

জানা যায়, গত শনিবার থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না কুলাউড়ার মিলি প্লাজার মনাফ টেলিকমের স্বত্বাধীকারী আব্দুল মনাফের। নিখোঁজ মনাফের বাড়ি ভুকশিমইল ইউনিয়নের মিরেরশংকর গ্রামে। তিনি মৃত ইয়াকুব আলীর ছেলে। মনাফ গত ১২ ডিসেম্বর রাতে কুলাউড়া শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন। বাড়িতে ফিরে না গেলে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

মনাফের ছোট ভাই মাহবুব আহমদ সুমন জানান, দীর্ঘ দিন থেকে চাচাত ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে সমস্যা ছিল। তার ধারণা, চাচাত ভাইয়েরাই মনাফকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রেখেছে।

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন বলেন, চাচাত ভাইদের স্বীকারোক্তিতে নিখোঁজ মনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দোষিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code