সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়াতে বিষাক্ত পটকা মাছ খেয়ে ছেলের বউ ও শাশুড়ি মারা গেছেন। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭ বছরের এক শিশু। বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক।
ওসি জানান, শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়াতে গিয়াস মিয়ার বাড়ির একপাশে ফরিদা বেগম তার ৩ ছেলে ও এক ছেলে বউ নিয়ে বাস করতেন। বুধবার দুপুরে এক মাছ বিক্রেতার কাছ থেকে তিনি পটকা মাছ কেনেন। এরপর তিনি, ছেলের বউ ও ৭ বছরের নাতি দুপুরে ওই মাছ খান। সন্ধ্যার পর তারা অসুস্থ হয়ে যান। এরপর তারা এক পল্লী চিকিৎসকের চিকিৎসা নেন। পরে মধ্যরাতে শাশুড়ি ও ছেলের বউ মারা যান। এরপর আহত শিশুকে উদ্ধার করে হাসপালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি