মধ্যরাতে মৌলভীবাজারের শীতার্তদের কম্বল তুলে দিচ্ছেন ডিসি

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

মধ্যরাতে মৌলভীবাজারের শীতার্তদের কম্বল তুলে দিচ্ছেন ডিসি

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : তীব্র শীতে ছিন্নমূল মানুষগুলোর কষ্ট সীমাহীন। বিশেষ করে তীব্র শীতে বয়স্ক মানুষগুলোর ভোগান্তির অন্ত নেই। সেই মানুষদের কষ্ট লাঘব করতে মধ্যরাতে কম্বল নিয়ে তাদের কাছে যাচ্ছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি)। পরম মমতায় তাদের হাতে তুলে দিচ্ছেন কম্বল।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনের প্ল্যাটফর্মে থাকা ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী ঘুমন্ত শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এই শীতে মৌলভীবাজার জেলার সাত উপজেলার একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার জেলার জন্য বরাদ্দ করা ৩৩ হাজার কম্বল রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। যা এর মধ্যে বিতরণ শুরু করা শুরু হয়েছে।

 

Manual6 Ad Code

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হযেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code