কমলগঞ্জে কুকুরের টানাটানিতে ব্যাগ থেকে বের হলো নবজাতকের মরদেহ

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

কমলগঞ্জে কুকুরের টানাটানিতে ব্যাগ থেকে বের হলো নবজাতকের মরদেহ

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ফসলি জমি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের ছলিমবাজার এলাকার একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

 

স্থানীয়রা জানায়, ছলিম বাজার সংলগ্ন এলাকায় ফসলি জমি থেকে একটা কুকুর রক্তমাখা একটি বাজার ব্যাগ টানাটানি করছিল। একপর্যায়ে বিকেলে স্থানীয় শিশুরা খেলতে এসে কুকুরের রক্তমাখা ব্যাগ টানাটানি করতে দেখে চিৎকার দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Manual5 Ad Code

 

স্থানীয়দের ধারণা, জন্মের পর কেউ নবজাতকটিকে ব্যাগে ভরে ফেলে গেছেন।

 

Manual4 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code