দিরাইয়ে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, জবানবন্দি দিলেন হেলপার

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

দিরাইয়ে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, জবানবন্দি দিলেন হেলপার

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত বাসের হেলপার রশিদ আহমদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Manual5 Ad Code

 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। এরপর তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আশেক সুজা মামুন জানান, রশিদ আহমদ আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রশিদ আহমদ সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গিরচর গ্রামের হাবিব আহমদের ছেলে।

 

এরআগে রোববার রাতে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাস মালিকের সহায়তায় জেলার ছাতক উপজেলার বুরাইরগাঁও গ্রামের শ্বশুরবাড়ি থেকে রশিদ আহমদকে আটক করে। তবে বাসেরচালক শহীদ মিয়া এখনো পলাতক রয়েছেন। শহীদ মিয়া সিলেটের জালালবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের তৌফিক মিয়ার ছেলে।

 

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার সময় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে বাসে একা পেয়ে চালক ও হেলপার ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় মেয়েটি চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। পরে আহত অবস্থায় মেয়েটিকে দিরাই হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।  নির্যাতিত মেয়েটির বাড়ি দিরাই পৌর শহরে। তিনি দিরাই ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করেন।

Manual8 Ad Code

 

এরপর ওই বাসেরচালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হয়। শনিবার রাত ৯টার দিকে ওই ছাত্রীর বাবা দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। ওই ছাত্রী বর্তমানে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code