করোনায় লন্ডনে মারা গেলেন মৌলভীবাজারের সাবেক এমপি

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

করোনায় লন্ডনে মারা গেলেন মৌলভীবাজারের সাবেক এমপি

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক তোয়াবুর রহিম লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

Manual8 Ad Code

তোয়াবুর রহিম বিগত কয়েকদিন যাবৎ করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (৩১ ‍ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

 

Manual3 Ad Code

প্রবীণ এ রাজনীতিবিদ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, তৎকালীন গণপরিষদ সদস্য, বাংলাদেশের প্রথম জাতীয় পরিষদ সদস্য (সিলেট-১৪ মৌলবীবাজার, রাজনগর) ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code