সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে চুনারুঘাট থেকে ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৯ এর মিডিয়া।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত পৌণে ১১টার দিকে চুনারুঘাট থানা এলাকার আহমদাবাদ ইউনিয়নের রানীরকোট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯২ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে: কর্ণেল আবু মুসা মো: শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি’র নেতৃতে মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম’র সহযোগিতায় সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প)’র একটি আভিযানিক দল এ অভিযানে ছিলেন।
আটককৃতরা হলো- চুনারুঘাট থানাধীন গাজীপুর গ্রামের মঞ্জব আলীর ছেলে মো: বাবুল (৩১) ও একই থানা এলাকার গোবরখোলা গ্রামের মো: খেলু মিয়ার ছেলে মো: রাসেল মিয়া (২৪)।
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৯।
Design and developed by ওয়েব হোম বিডি