শায়েস্তাগঞ্জে যাত্রীর ব্যাগে তক্ষক, পাচারকারী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

শায়েস্তাগঞ্জে যাত্রীর ব্যাগে তক্ষক, পাচারকারী গ্রেপ্তার

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাসযাত্রীর ব্যাগ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। এ সময় এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

বুধবার (০৬ জানুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী একটি বাসে তল্লাশি চালিয়ে তক্ষকসহ তাকে আটক করা হয়।

 

গ্রেফতার পাচারকারীর নাম মো. বাচ্চু মিয়া (৫৫)। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে।

 

জানা যায়, বুধবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।

Manual2 Ad Code

 

এ সময় ওই বাসযাত্রী মো. বাচ্চু মিয়ার ব্যাগে তল্লাশি চালিয়ে লাল-কালো-ধূসর মিশ্র বর্ণের একটি তক্ষক পাওয়া যায়।

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আসামির হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা প্রায় ১০০ গ্রাম ওজনের একটি ১২ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

আসামি মো. বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে সহজ-সরল মানুষকে ঠকিয়ে তক্ষক সংগ্রহ করে কেনা-বেচা করে থাকে, বলে স্বীকারোক্তি দিয়েছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code