প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুলাউড়ার ১৩৪ বীর মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুলাউড়ার ১৩৪ বীর মুক্তিযোদ্ধা

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপহার তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদ চৌধুরী।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্তি দেব, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহমদ, এমপির অফিস সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, মুক্তিযোদ্ধা সন্তান সম্পাদক শাহিনুর রহমান ও কামাল আহমদসহ অন্যান্যরা।

 

Manual7 Ad Code

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর একান্ত প্রচেষ্টায় পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের স্মরণে থাকবে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধারা সর্বদা সহযোগিতার হাত প্রসারিত করবেন। সকল সাম্প্রদায়িক শক্তির উস্কানি প্রতিরোধে মুক্তিযোদ্ধারা তৎপর রয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code