কমলগঞ্জে মেয়র প্রার্থী আনোয়ার যুবলীগ থেকে বহিস্কার

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

কমলগঞ্জে মেয়র প্রার্থী আনোয়ার যুবলীগ থেকে বহিস্কার

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় মৌলভীবাজার জেলা যুবলীগ সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

 

Manual1 Ad Code

সোমবার (১১ জানুয়ারি) আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান নিখিল স্বাক্ষরিত একটি নির্দেশনায় বহিষ্কার করা হয়।

 

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনাপত্রে বলা হয়েছে, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হওয়ায় দলীয় শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। এমতাবস্থায় গঠনতন্ত্র ২২(ক) ধারায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে সামস পরশের নির্দেশে মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি পদ থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

 

Manual8 Ad Code

কমলগঞ্জে অবস্থান করা কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

বহিষ্কারের বিষয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্র রাজনীতি থেকে আমার রাজনীতির পথচলা শুরু। দুঃসময়ে দলের হাল ছাড়িনি। এটা আমার প্রতি অবিচার করা হয়েছে। তবে দল যা সিদ্ধান্ত নিয়েছে তার বাইরে আমার কিছু বলার নেই। আমার বিচার জনগণের হাতে ছেড়ে দিলাম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code