বড়লেখায় নিখোঁজ ইউপি সদস্যের লাশ মিললো ইটভাটায়

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

বড়লেখায় নিখোঁজ ইউপি সদস্যের লাশ মিললো ইটভাটায়

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিখোঁজের একদিন শামীম আহমদ (৫৫) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

Manual5 Ad Code

 

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা এলাকায় ইট ভাটার পাশে তার লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেন।  পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

 

শামীম আহমদ নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের তমছির আলীর ছেলে এবং ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

Manual2 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম আহমদ সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে সকালে কবিরা গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় দুই শিশু গরু চরাতে গেলে শামীম আহমদকে মাটিতে পড়ে থাকতে দেখে তারা। তার দেহের পাশে মোবাইল ফোনে রিং হচ্ছে শুনে এক শিশু ফোনটি রিসিভ করে জানায় শামিম আহমদের লাশ পড়ে আছে। পরে খবরটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

শামীম আহমদকে সর্বশেষ কবিরা নয়াপাড়া এলাকায় দেখা যায় বলে জানান স্থানীরা।

 

Manual1 Ad Code

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়না তদন্তের পর বুঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code