কমলগঞ্জে প্রোটকল পুলিশের জিপ-অটোরিকশার সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

কমলগঞ্জে প্রোটকল পুলিশের জিপ-অটোরিকশার সংঘর্ষে আহত ৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের সংসদ সদস্যের (এমপি) গাড়িবহরের সাথে থাকা পুলিশের প্রোটকল জিপের সাথে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে নারীসহ অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া এলাকায় এমপি’র গাড়িবহরের সঙ্গে থাকা প্রটোকল পুলিশের জিপের সাথে এ ঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

 

আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

Manual1 Ad Code

আহতরা হলেন- লিটন নায়েক (২৫), চুনু রায় (৪৫), মা মনি (২০), গৌরি রায় (৫০) ও সবিতা রায় (২০)। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

 

জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় এক সংসদ সদস্য কমলগঞ্জে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তাঁর গাড়িবহরটি সকাল ১১টার দিকে মাগুরছড়া এলাকায় পৌঁছলে দ্রুতগামী যাত্রীবাহী অটোরিকশার সাথে পুলিশ প্রোটকলের জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়েমুছড়ে যায়। আর আহত হন নারীসহ ৫ জন অটোরিকশার যাত্রী।

Manual1 Ad Code

 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. পিনাকি বলেন, আহতদের মধ্যে লিটন নায়েক ও চনু রায়ের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে। চালকের ড্রাইভিং লাইসেন্স নেই এবং সে ব্রেক ফেল করে সংসদ সদস্যের গাড়িবহরের সাথে থাকা গাড়িতে ধাক্কা দেয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code