নবীগঞ্জে ভাইকে বেঁধে অমানবিক নির্যাতন, স্ত্রীর ফোনে রক্ষা স্বামীর

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

নবীগঞ্জে ভাইকে বেঁধে অমানবিক নির্যাতন, স্ত্রীর ফোনে রক্ষা স্বামীর

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইকে রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতনের ভিডিও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। নিজে চেষ্টা করেও না পাড়ায় পরে স্বামীকে বাঁচাতে ৯৯৯-এ কল দেন স্ত্রী রসনা বেগম।

 

Manual5 Ad Code

খবর পেয়ে তাৎক্ষণিক হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠায়।

 

ভিডিওতে দেখা যায়, একটি যুবককে মাটিতে ফেলে রশি দিয়ে বেঁধে মারপিট করছে। যুবকটির চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। কিন্তু উপস্থিত লোকজন তাকে বাঁচাতে এগিয়ে আসেননি।

Manual6 Ad Code

 

খোঁজ নিয়ে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আজলপুর গ্রামের আবু বকরের সঙ্গে তার বোন হেলেনা বেগমের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

এ বিরোধের জেরে গত সোমবার (১১ জানুয়ারি) সকালে হেলেনা বেগম ও আবু বকরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তার ভাই রাজু মিয়া এগিয়ে আসলে তাকে বেঁধে মারপিট করে আবু বকর ও তার লোকজন। কোনো উপায় না পেয়ে স্বামীকে বাঁচাতে স্ত্রী রসনা বেগম ৯৯৯-এ কল দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজু মিয়াকে উদ্ধার করেছে। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগও আমরা পেয়েছি। এমন ন্যক্করজনক ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code