নবীগঞ্জ ও মাধবপুরে বিএনপির প্রার্থী জয়ী

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

নবীগঞ্জ ও মাধবপুরে বিএনপির প্রার্থী জয়ী

Manual4 Ad Code
ছাবির আহমেদ চৌধুরী ও হাবিবুর রহমান মানিক

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (১৬ জানুয়ারি) রাতে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে মেয়র পদে মাধবপুর পৌরসভায় হাবিবুর রহমান মানিক ও নবীগঞ্জ পৌরসভায় ছাবির আহমেদ চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করা হয়।

 

নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউজ্জামান জানান, নবীগঞ্জ পৌরসভায় ধানের শীষ প্রতীকে ছাবির আহমেদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ৭৪৯ ভোট। এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত গোলাম রসুল চৌধুরী রাহেল নৌকা প্রতীকে ৫ হাজার ৪৮৫ ও জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম সুমন পেয়েছেন ২ হাজার ৬১৯ ভোট।

 

Manual5 Ad Code

এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৮ হাজার ৮৭৭। আর ভোট পড়েছে ১৩ হাজার ৮৫৩টি। যা মোট ভোটের ৭৪ দশমিক ৬৭ শতাংশ। ছাবির আহমেদ চৌধুরী টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেন।

Manual1 Ad Code

 

মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাস পার্লি জানান, মাধবপুর পৌরসভায় বিএনপি মনোনীত হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫ হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) পংকজ কুমার সাহা। নারিকেল গাছ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ১৮৫ ভোট। তবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত পেয়েছেন মাত্র ৬০৮ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৫ ভোট। এখানে ভোটার সংখ্যা ১৫ হাজার ৯৮৭। ভোট পড়েছে ১৩ হাজার ১০৫। যা মোট ভোটের ৮২ শতাংশ।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত পেয়েছেন ৬০৮ ভোট; যা কাস্টিং ভোটের ৮ ভাগেরও কম। সেই হিসাবে তার জামানাত বাজেয়াপ্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code