কুলাউড়া ও কমলগঞ্জে আ’লীগের জয়

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

কুলাউড়া ও কমলগঞ্জে আ’লীগের জয়

Manual4 Ad Code
অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও মো. জুয়েল আহমদ

 

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে ১৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চমক দেখালেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। তি‌নি পে‌য়ে‌ছেন প্রাপ্ত ৪ হাজার ৮৩৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট।

 

এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো. শফি আলম ইউনুছ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৯৪ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ১৭৭৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

 

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনী কন্ট্রোলরুমে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন কুলাউড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২০ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৮১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে বাতিল ভোট ৫১৭ এবং বৈধ ভোটের সংখ্যা ১৪ হাজার ২৯৩ ভোট। মোট ভোটের প্রদত্ত হার ৭১.৩৪ শতাংশ।

 

এছাড়া কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর লোকমান আলী, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. কায়ছার আরিফ, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তানভীর আহমদ শাওন, ৫নং ওয়ার্ডে সাইফুর রশীদ সুমন, ৬নং ওয়ার্ডে মো. জহিরুল ইসলাম খান, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হারুনুর রশীদ, ৮নং ওয়ার্ডে আতাউর রহমান চৌধুরী সোহেল, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সুফিয়া বেগম চৌধুরী, ২নং ওয়ার্ডে তাসলিমা সুলতানা মনি ও ৩নং ওয়ার্ডে মোছাৎ সুলতানা বেগম বিজয়ী হন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল।

 

নির্বাচনে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় সমগ্র কুলাউড়া পৌরবাসীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিজয়ে কুলাউড়া পৌরসভার সম্মানিত ভোটার, দলীয় নেতাকর্মী, প্রশাসন ও শোভাকাঙ্খীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের কুলাউড়া পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র, ৩৩ জন কাউন্সিলর ও ১৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করেন। ৯টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

 

কমলগঞ্জে দ্বিতীয় বারের মতো মেয়র হলেন জুয়েল 

Manual2 Ad Code

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ২৪৫১ ভোটের বিশাল ব্যবধানে ২য় বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. জুয়েল আহমদ। তিনি (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মো. হেলাল মিয়া (জগ) ২ হাজার ৮০৬ ভোট। এছাড়া আওয়ামী লীগের আরেক বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৮৭ ভোট ও বিএনপি’র প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩০১ ভোট।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার।

 

Manual4 Ad Code

২য় ধাপে কমলগঞ্জ পৌরসভার নির্বাচন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে কোথাও কোন প্রকার বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

 

Manual7 Ad Code

কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৯০৫ জন ভোটারের মধ্যে ১১ হাজার ২১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫৯টি ভোট বাতিল হয়। এখানে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এদিকে কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে দেওয়ান আব্দুর রহিম মুহিন, ২নং ওয়ার্ডে সৈয়দ জামাল হোসেন, ৩নং ওয়ার্ডে আনসার শোকরানা মান্না, ৪নং জসিম উদ্দিন শাকিল, ৫নং ওয়ার্ডে মো. ছাদ আলী, ৬নং ওয়ার্ডে রফিকুল ইসলাম রুহেল, ৭নং ওয়ার্ডে গোলাম মুগ্নি মুহিত, ৮নং ওয়ার্ডে আহাদুর রহমান বুলু, ৯নং ওয়ার্ডে বখতিয়ার খান বিজয়ী হন।

 

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে মুসলিমা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আয়েশা সিদ্দিকা এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে শাপলা আক্তার পুনরায় নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচনকে কেন্দ্র করে চার স্থরের কড়া নিরাপত্তার মাঝে কমলগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয় সকাল থেকে বিকাল পর্যন্ত। কোন প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের পৌর নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code