কারাগারে নারীসঙ্গ: সিনিয়র জেল সুপারসহ আরও দুজন প্রত্যাহার

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

কারাগারে নারীসঙ্গ: সিনিয়র জেল সুপারসহ আরও দুজন প্রত্যাহার

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গাজীপুরের কাশিপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদি হলমার্কের জিএম তুষার আহমদকে নারীসঙ্গের সুযোগ করে দেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আরো দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

 

প্রত্যাহারকৃতরা হচ্ছেন- কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রতনা রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধা।

Manual1 Ad Code

 

এর আগে কয়েদিকে নারীসঙ্গের সুযোগ করে দেয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় (২২ জানুয়ারি) কারাগারের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে কারা সদর দফতরে সংযুক্ত করা হয়েছিল। ওই তিন কর্মকর্তারা হলেন- কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমান।

Manual8 Ad Code

 

আরও পড়ুন :  কারাগারে হলমার্ক জিএমের নারীসঙ্গী, ডেপুটি জেলারসহ ৩ জন প্রত্যাহার

 

Manual7 Ad Code

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুমিনুর রহমান মামুন জানিয়েছিলেন, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিন কর্মকর্তাকে কারা সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট যেকোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দ্রুতই প্রত্যাহার করা হতে পারে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code