এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ বুধবার

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ বুধবার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ আগামী বুধবার (২৭ জানুয়ারি) নির্ধারণ করা হয়েছে।

 

রোববার (২৪ জানুয়ারি) সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এ আদেশ দেন। এ সময় বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী নারী ও শিশু নির্যাতন দমন আইন ও চাঁদাবাজির মামলার সাক্ষ্যগ্রহণ এক সাথে গ্রহণের আবেদন জানালে আদালত না নাকচ করে দিয়ে আগামী বুধবার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেন।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি রাশিদা সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন আদালতে মামলার প্রধান আসামী সাইফুর রহমান ও আরেক আসামী শাহ মাহবুবুর রহমান রনি জামিনের প্রার্থনা করলেও আদালত তা নামঞ্জুর করেন।

 

ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান ওরফে রনি ছাড়াও মামলার অপর ৬ আসামী তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুমকে এদিন আদালতে হাজির করা হয়।

Manual3 Ad Code

 

গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনায় দায়েরকৃত মামলার চার্জগঠনশেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code