শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা।

 

Manual8 Ad Code

মঙ্গলবার (২৬ জানুয়ারি) শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তালিকায় শ্রীমঙ্গল এর পরের অবস্থানে থাকা দুটি এলাকা হচ্ছে কুড়িগ্রামের রাজারহাট (১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস) এবং পঞ্চগড় জেলার তেঁতুলিয়া (১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস)।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

গত ক’দিন ধরেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যতাপ বাড়লে কনকনে হিমেল হাওয়ার দাপট কিছুটা কমে যায়। আবার বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতেই অনুভূত হয় তীব্র শীত।

 

Manual7 Ad Code

শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, এই অবস্থা আরো দু’একদিন বিরাজ করতে পারে। আকাশ পরিস্কার হয়ে যাওয়ায় উত্তরের হাওয়ার শীতল বাতাস বেশি অনুভূত হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code