মৌলভীবাজারে পরিবহন শ্রমিককে মারধর, সড়ক অবরোধ

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

মৌলভীবাজারে পরিবহন শ্রমিককে মারধর, সড়ক অবরোধ

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনি : মৌলভীবাজারে পিকআপ ভ্যান চালককে পুলিশের এক টিআই কর্তৃক মারধরের ঘটনায় প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। এতে রাস্তার উভয় পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ সুপারে আশ্বাসে অবরোধ তোলে নেয় শ্রমিকরা।

Manual4 Ad Code

 

বুধবার (২৭ জানুয়ারি) সকালে পশ্চিম বাজার আড়ৎ সড়কে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় এলাকাবাসীরা জানান, শহরের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মাছের আড়ৎ এলাকায় একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে পার্কিং নিয়ে পুলিশের সাথে কথা কাটাটির জের ধরে উত্তেজনা সৃষ্টি হয়।

Manual3 Ad Code

 

এ বিষয়ে পরিবহন শ্রমিকরা অভিযোগ করে জানান, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ উল্লাহ পিকআপ ভ্যান চালক মবু মিয়াকে প্রকাশ্যে মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার সুষ্টু বিচারের দাবীতে শ্রমিকরা সড়ক অবরোধ রাখে।

 

খবর পেয়ে পুলিশ সুপার জাকারিয়া আহমদ ঘটনাস্থলে পৌছে শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে মারধরের ঘটনায় পৃথক ভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তোলে নেয়।

Manual1 Ad Code

 

এ সময় পুলিশ সুপার আরও জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি পর থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কোন প্রকার যানবাহন পার্কিং করে যানজট সৃষ্ঠি করা যাবেনা। এছাড়াও তিনি জানান, কাগজপত্র ঠিক নেই এমন যানবাহন চলাচল করতে দেয়া হবে না।

Manual2 Ad Code

 

শ্রমিকদের পক্ষে উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মিনি ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদ সহ আরও কয়েকজন শ্রমিক নেতা।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code