সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে তামান্না আক্তার মনি (২০) নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তামান্না মৌলভীবাজার সদর উপজেলার জালুয়াবাদ গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। তিনি জগদীশপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক পদে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত দুই মাস যাবত উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে অলি মিয়ার বাড়িতে ভাড়া থেকে যমুনা কোম্পানিতে চাকুরী করতেন। সাড়ে তিন বছর আগে তাদের বিয়ে হয়। প্রতিনিয়ত সংসারে অভাব-অনটন আর ঝগড়া লেগেই থাকতো। রাতে কোন এক সময় এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Design and developed by ওয়েব হোম বিডি