সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এই তাপমাত্রা বিগত পাঁচ বছরের রেকর্ড ভঙ্গ করেছে।

 

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান।

 

তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি মৃদৃ শৈত্যপ্রবাহ থাকায় এ অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের দাপট থেকে বাঁচতে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। বয়স্ক মানুষ ও শিশুরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছেন। মাঘ মাস শুরু হওয়ার পর থেকেই জেলার হাওর ও পাহাড়বেষ্টিত অঞ্চলগুলোতে শীত জেঁকে বসে।

 

স্বাস্থ্যকর্মী মো. সেলিম বলেন, এবার ঠাণ্ডা একটু বেশি অনুভূত হচ্ছে। বিগত দু’তিন বছর এতটা শীত লাগেনি। বিশেষ করে মাঘ মাস শুরু হওয়ার পর থেকে শীত বেড়ে গেছে।

Manual8 Ad Code

 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, ২০১৫ সালের পর এবারই সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ।

 

Manual2 Ad Code

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বিশ্বজিত বলেন, গত এক দেড় মাস থেকে ঠাণ্ডাজনিত রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে সর্দি, কাশিজনিত রোগীই বেশি। মাঝে মাঝে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীও আসছে। অনেকেই হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code