জমি সংক্রান্ত বিরোধ: কুলাউড়ায় ভাইদের হাতে প্রবাসী খুন

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

জমি সংক্রান্ত বিরোধ: কুলাউড়ায় ভাইদের হাতে প্রবাসী খুন

Manual7 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইদের হাতে নৃশংসভাবে খুন হলেন সৌদি প্রবাসী শামীম আহমদ (৫১)।

 

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

 

শামীম আহমদ গত ৭ জানুয়ারি সৌদি আরব থেকে বাড়িতে ফিরেন।

Manual1 Ad Code

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সৌদিপ্রবাসী শামীম আহমদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের আপন চাচাতো ভাই সুফিয়ান আহমদের পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। নিহত শামীমের বাড়ির ১০ শতক জমি জোরপূর্বক দখলে নেন সুফিয়ান আহমদ। গত ৭ জানুয়ারি শামীম আহমদ দেশে ফেরার পর নতুন করে বিরোধ দেখা দেয়। এর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে বাড়ি বানিয়ে আলাদাভাবে বসবাস করছেন প্রবাসী শামীম আহমদ।

Manual7 Ad Code

 

এদিকে মঙ্গলবার দুপুর ১২টায় দখলকৃত জমিটি উদ্ধার করতে বাড়িতে যান শামীম আহমদ। বাড়িতে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের একপর্যায়ে সুফিয়ান আহমদের নেতৃত্বে তার সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চালায় শামীমের উপর। ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন শামীম।

 

Manual5 Ad Code

পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম আহমদকে মৃত ঘোষণা করেন।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

নিহতের ভাই আব্দুল মতলিব বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code