মাধবপুরে করোনায় প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

মাধবপুরে করোনায় প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু

Manual1 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

বুধবার (০৩ জানুয়ারি) সকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমউই) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

ডা. মুজিবর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সোনারামপুর গ্রামে। ২০ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন।

Manual5 Ad Code

 

সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমউইতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

Manual6 Ad Code

 

তার মৃত্যুর খবরে মাধবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রাণিসম্পদের অফিসের স্টাফ হাবিবুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code