কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

 

Manual5 Ad Code

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ পড়ান।

 

শপথ নেন কুলাউড়া পৌরসভার প্রথমবারের মতো নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ। এছাড়াও শপথ নেন সংরক্ষিত নারী কাউন্সিলর সুফিয়া রহমান, তাসলিমা সুলতানা (মনি), লাইলি বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর লোকমান আলী, কায়ছার আরিফ, মনজুরুল আলম চৌঃ খোকন, তানভির আহমদ শাওন, সাইফুর রশীদ সুমন, জহিরল ইসলাম খাঁন খসরু, হারুনুর রশীদ, আতাউর রহমান চৌধুরী ছোহেল।

 

অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া আহমদ,পরিচালক স্থানীয় সরকার মোঃ ফজলুল কবির উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

 

প্রসঙ্গত, এ বছরের গত ১৬ জানুয়ারী দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code