মৌলভীবাজারে প্রথম করোনার টিকা নিলেন সাংসদ নেছার

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

মৌলভীবাজারে প্রথম করোনার টিকা নিলেন সাংসদ নেছার

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস প্রতিরোধে করোনা টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

Manual1 Ad Code

 

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে ১১টায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য (এমপি) নেছার আহমদকে টিকা প্রয়োগের মধ্য দিয়ে মৌলভীবাজারে টিকাদান কার্যক্রম শুরু হয়।

Manual7 Ad Code

 

মৌলভীবাজারে যারা প্রথম টিকা নিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগো, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ সালাম, মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা রাণী দত্তসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং পঞ্চাশোর্ধ ব্যক্তিরা। এরপর ধারাবাহিকভাবে রেজিস্ট্রেশন অনুযায়ী শহরের বিভিন্ন শ্রেণীর মানুষকে টিকাদান করা হবে।

 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত মৌলভীবাজারে করোনার টিকা গ্রহণ করতে নিবন্ধন করেছেন ৫ হাজার ৭৫৪ জন। আর প্রথম দিনে জেলায় টিকা নিবেন ৮১৬ জন। এর মধ্যে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে টিকা গ্রহণ করবেন ২৯৭ জন, রাজনগরে ৫০ জন, কুলাউড়ায় ৩৯ জন, বড়লেখায় ১০০ জন, শ্রীমঙ্গলে ২০০ জন , জুড়ীতে ৩০ জন এবং কমলগঞ্জে ১০০ জন করোনার টিকা নেবেন।

 

Manual6 Ad Code

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানেন, টিকা গ্রহণকারীকে বুথের মধ্যে নির্দিষ্ট একটি জায়গায় আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। টিকা গ্রহণের ফলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তা মোকবিলায় সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

জনসংখ্যার আনুপাতিক হারে জেলার ৭টি উপজেলায় করোনার টিকা বরাদ্ধ হয়েছে কুলাউড়ায় ৫৫০০ ডোজ, রাজনগর ৩৫০০, জুড়ী ২৫০০, বড়লেখা ৪০০০, কমলগঞ্জ ৪০০০, শ্রীমঙ্গল ৫০০০, মৌলভীবাজার সদর ৫৫০০ ডোজ। মোট এডি সিরিঞ্জ ৬৪৮০০টি।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code