‘চিরকুট’ লিখে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সিলিং ফ্যানে ঝুলছিল ব্যবসায়ী

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

‘চিরকুট’ লিখে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সিলিং ফ্যানে ঝুলছিল ব্যবসায়ী

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় সাজু নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছ।

 

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাতে কাজির বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী একটি ‘চিরকুট’ লিখে গেছেন বলে জানা গেছে।

 

Manual6 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual3 Ad Code

জানা যায়, কাজির বাজারে ঝিলমিল সাজ ঘর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজু। সোমবার রাতে সন্ধ্যায় বাজারের লোকজন তার উপস্থিতি দেখতে না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে খুঁজতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে মৌলভীবাজার মডেল থানা পুলিশ এসে রাত সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করে।

 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সাজু আত্মহত্যা করেছে।

Manual8 Ad Code

 

মৌলভীবাজার থানার ওসি মো. ইয়াসিনুল হক জানান, নিহত ব্যবসায়ী একটি চিরকুটে পরিবারে অভাব অনটনের কথা লিখে গেছেন। তবে তদন্তের পর মূল ঘটনা জানা যাবে বলে জানিয়েছে।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code