সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১
(ফাইল ছবি)
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্রেন ভাটেরা সিগন্যাল এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ১২টি ট্যাংকারের মধ্যে একটি রেললাইনের পাশে কাত হয়ে পড়ে যায়। তবে তেল পড়েনি।
। আরও পড়ুন
তিনি আরও বলেন, লাইনচ্যুত ট্রেন উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন পাঠানো হয়েছে। সন্ধ্যা ৬ টার আগেই উদ্ধারের কাজ শেষ হবে।
এর আগে গত বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে আসা জ্বালানি তেলবাহী ট্রেনের ২১টি বগির (ওয়াগন) মধ্যে ১০টি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে।
ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হওয়ার প্রায় ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছিলো।
Design and developed by ওয়েব হোম বিডি