মেয়রের গাড়িতে বাসের ধাক্কা, স্ত্রী-ছেলেসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২১

মেয়রের গাড়িতে বাসের ধাক্কা, স্ত্রী-ছেলেসহ ৩ জনের মৃত্যু

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাসের ধাক্কায় ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়রের স্ত্রী-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়রসহ আরো ১০ জন আহত হয়েছেন।

Manual4 Ad Code

 

বুধবার (০৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার, ছেলে গৌরব সরকার ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মাতুব্বর।

 

স্থানীয়রা জানায়, স্ত্রী-ছেলেসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মাইক্রোবাসে নগরকান্দায় বাড়িতে ফিরছিলেন পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার। কালের মোড় এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী জিএফ পরিবহনের একটি বাস তাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার ও কামাল মাতুব্বর নিহত হন।

Manual2 Ad Code

 

আহত অবস্থায় পৌর মেয়র নিমাই সরকার ও তার ছেলে গৌরব সরকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গৌরবের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পৌর মেয়র। তার অবস্থাও আশঙ্কাজনক।

 

Manual8 Ad Code

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত মেয়রকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code