সুনামগঞ্জে ৯ মাসের কন্যাসহ বাবা-স্ত্রীকে হত্যা, ছেলের যাবজ্জীবন

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১

সুনামগঞ্জে ৯ মাসের কন্যাসহ বাবা-স্ত্রীকে হত্যা, ছেলের যাবজ্জীবন

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে টিউবওয়েলের হাতল দিয়ে মেরে ৯ মাসের কন্যাসহ বাবা ও স্ত্রীকে হত্যার দায়ে আলফু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আসামিকে ২০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

 

বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় প্রদান করেন।

 

২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে আসামি আলফু মিয়া স্ত্রী বিউটি বেগম ও ৯ মাসের কন্যা সন্তান আলিফাকে মারধর করলে দণ্ডপ্রাপ্ত আসামির বাবা আলা উদ্দিন শান্ত করার জন্য তাদের ঘরে গেলে আসামি টিউবওয়েলের হাতল দিয়ে মারাত্বক জখম করে। পরবর্তীতে তার চিৎকারে আশেপাশে লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙে বাবা, স্ত্রী ও কন্যা সন্তানের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে। এ সময় পাশে টিউবওয়েলের হাতলটিও পাওয়া যায়।

 

পুলিশ আলফু মিয়াকে আটক করে পরবর্তীতে আসামির ছোটভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলা করলে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর জিয়াউর ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code